ইরানের প্রতি আফগানদের সমর্থনের প্রশংসা, পাকিস্তানের বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ
ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত চলাকালে ইরানের প্রতি আফগানিস্তানের সমর্থনের প্রশংসা করেছেন দেশটির সংসদের অর্থনৈতিক কমিশনে… See moreইরানের প্রতি আফগানদের সমর্থনের প্রশংসা, পাকিস্তানের বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ
ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত চলাকালে ইরানের প্রতি আফগানিস্তানের সমর্থনের প্রশংসা করেছেন দেশটির সংসদের অর্থনৈতিক কমিশনের প্রধান মোহসেন জাঙ্গানেহ। একই সঙ্গে সংকটের সময় পাকিস্তানের ভূমিকার সমালোচনা করে দেশটির বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ তুলেছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাঙ্গানেহ দাবি করেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলাকালে পাকিস্তানের সংসদীয় স্পিকারের নামে প্রকাশিত একটি পোস্ট মূলত আমেরিকানরা লিখেছিলেন। ইরানি এই আইনপ্রণেতার দাবি, পোস্টটি তৈরির পেছনে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফের ভূমিকা ছিল।
পাকিস্তানের কথিত এই আচরণকে ‘দ্বিচারিতা’ আখ্যা দিয়ে জাঙ্গানেহ ইরানের প্রতি আফগান জনগণের বন্ধুত্ব ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাঙ্গানেহর বক্তব্যে ইরান-আমেরিকার সংঘাতকে ঘিরে আঞ্চলিক দেশগুলোর ভিন্ন রাজনৈতিক অবস্থান ও দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।
সূত্র : আরিয়ানা নিউজ
#assidqnews#news#iran#Pakistan#Afghanistan
যুক্তরাষ্ট্রকে ‘শয়তানের মিত্র’ আখ্যা দিয়ে লড়াইয়ের হুমকি আশ-শাবাবের:
যুক্তরাষ্ট্রকে ‘শয়তানের মিত্রদের’ অন্যতম আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে সোমালিয়াভিত্তিক সশস্… See moreযুক্তরাষ্ট্রকে ‘শয়তানের মিত্র’ আখ্যা দিয়ে লড়াইয়ের হুমকি আশ-শাবাবের:
যুক্তরাষ্ট্রকে ‘শয়তানের মিত্রদের’ অন্যতম আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে সোমালিয়াভিত্তিক সশস্ত্র জিহাদি সংগঠন আশ-শাবাব। সংগঠনটির অন্যতম নেতা শায়খ হুসেইন ফিদো হাফি. হাওয়াদলে গোত্রের সঙ্গে সম্পাদিত একটি চুক্তি উপলক্ষে আয়োজিত সমাপনী সম্মেলনে এ বক্তব্য দেন।
হুসেইন ফিদো হাফি. বলেন সামরিক শক্তি প্রয়োগ করে আশ-শাবাবকে দমন করতে এবং সংগঠনটির ওপর ঔপনিবেশিক নীতি চাপিয়ে দিতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র আশ-শাবাব ও সোমালিয়ার বিভিন্ন গোত্রের মধ্যে বিরোধ উসকে দেওয়ার কৌশল নিয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র হাওয়াদলে গোত্রের ক্ষোভ ও অসন্তোষকে কাজে লাগিয়ে তাদের প্রতিনিধিদের আশ-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সম্পৃক্ত করেছিল এবং এ নিয়ে প্রকাশ্যে গর্ব করেছিল। তবে হাওয়াদলে গোত্র পরিস্থিতি উপলব্ধি করে নিজস্ব সিদ্ধান্ত নেয়, যা আশ-শাবাব স্বাগত জানিয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের সেই গর্ব থেমে যায় এবং দেশটি অপমানের মুখে পড়ে বলে তিনি দাবি করেন।
শায়খ ফিদো আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরাক ও সিরিয়ায় গঠিত বাহিনীগুলোর আদলে সোমালিয়ায় মিলিশিয়া ও ‘সাহওয়া’ বাহিনী গড়ে তোলার চেষ্টা করছে। পাশাপাশি, দেশটির সংসদ ও আঞ্চলিক প্রশাসনে বিভিন্ন পক্ষের নতুন নেতাদের প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিচ্ছে। এসব পরিকল্পনার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এসব সংঘাত এবং গোত্রগুলোকে ব্যবহারের উদ্দেশ্য হলো শরিয়াহ প্রতিষ্ঠায় বাধা দেওয়া এবং আশ-শাবাবের যোদ্ধাদের পরোক্ষ যুদ্ধে জড়িয়ে রাখা। এ ধরনের সংঘাতে সোমালিয়ার মুসলিম গোত্রগুলোকে আশ-শাবাবের বিরুদ্ধে অস্ত্র ধরতে উৎসাহিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র অতীতেও বিভিন্ন মুসলিম দেশে একই ধরনের কৌশল প্রয়োগ করেছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।
যুক্তরাষ্ট্রের উদ্দেশে শায়খ ফিদো বলেন, সোমালিয়ার মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং ব্যাপক সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করেও যুক্তরাষ্ট্র সফল হতে পারবে না। আশ-শাবাব তাদের পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, আশ-শাবাবের যোদ্ধারা এক হাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করবে এবং অন্য হাতে নিজেদের সম্প্রদায়কে সঠিক পথের নির্দেশনা দেবে।
এ সময় হাওয়াদলে গোত্রকে আশ-শাবাবের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান শায়খ ফিদো। বিভেদ সৃষ্টিকারীদের মোকাবিলা এবং সোমালিয়ায় প্রবেশ করে শক্তি প্রয়োগের মাধ্যমে শহরগুলো দখলে রাখা বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই করার ওপরও জোর দেন তিনি।
চুক্তি সম্পাদন এবং এ পথে সৃষ্ট বাধা অতিক্রম করার জন্য হাওয়াদলে গোত্র ও তাদের প্রবীণ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আশ-শাবাবের এই নেতা। তিনি জানান, আশ-শাবাব চুক্তি অনুযায়ী নিজেদের অঙ্গীকার পূরণ করবে। একই সঙ্গে হাওয়াদলে গোত্রকে চুক্তি মেনে চলা এবং তাদের প্রতিনিধিদের নিজেদের স্বার্থে ব্যবহার করার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
#somalia#assidqnews#news#ashshabab#usa
‼️ গত তিন বছরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ৬২ হাজারের বেশি হামলা করেছে ইসরায়েল
♦️ একটি ফিলিস্তিনি কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিক ও তাদের সম্… See more‼️ গত তিন বছরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ৬২ হাজারের বেশি হামলা করেছে ইসরায়েল
♦️ একটি ফিলিস্তিনি কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিক ও তাদের সম্পদের ওপর ৬২ হাজার ৯১৬টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ও দখলদারেরা।
♦️ এসব হামলায় ১ লাখ ৪৭ হাজারের বেশি গাছ উপড়ে ফেলা বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যার মধ্যে লক্ষাধিকই জলপাই গাছ।
♦️ ফিলিস্তিনিদের জমি ও সম্পদে অগ্নিসংযোগের ১ হাজার ১৮২টি ঘটনা নথিভুক্ত করেছে কমিশনটি।
♦️ ইসরায়েলি কর্তৃপক্ষ ১ হাজার ৮১৪টি ধ্বংসাভিযান চালিয়েছে। এর ফলে ১ হাজার ৮৯৪টি বসতবাড়িসহ মোট ৫ হাজার ৫৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
♦️ প্রায় ৬৪ হাজার ২০০ দুনাম (প্রায় ৬৫ বর্গ কিলোমিটার) ফিলিস্তিনি জমি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ২১১টি নতুন বসতি স্থাপনের চেষ্টা চালানো হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
#MiddleEast#Palestine#assidqnews#news#Israel
‼️ ৩ বছরের আঞ্চলিক যুদ্ধে ইসরায়েলের ১৩শ'র বেশি সেনা নিহত
♦️ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা ছাড়িয়ে সামরিক অভিযান সম্প্রসারণের পর এ পর্যন্ত তাদের ১ হাজার… See more‼️ ৩ বছরের আঞ্চলিক যুদ্ধে ইসরায়েলের ১৩শ'র বেশি সেনা নিহত
♦️ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা ছাড়িয়ে সামরিক অভিযান সম্প্রসারণের পর এ পর্যন্ত তাদের ১ হাজার ৩১৮ জন সেনা ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।
♦️ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো 'গণহত্যা' ছাড়াও লেবানন ও পশ্চিম তীরে লড়াই এবং ইরানের সাথে ক্রমবর্ধমান সংঘাতের ফলে এই বিপুল প্রাণহানি ঘটেছে।
♦️ গাজায় শুরু হওয়া যুদ্ধটি ক্রমান্বয়ে একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। ফিলিস্তিনি উপত্যকায় দীর্ঘস্থায়ী আগ্রাসণ, লেবাননে আক্রমণ ও স্থল হামলা এবং ইরানে সরাসরি হামলা ও তেহরানের পাল্টা জবাবের মধ্য দিয়ে সামরিক উত্তেজনার এই বিপুল বিস্তার ঘটেছে।
সূত্র: জিওপলিটিক্স প্রাইম
#MiddleEast#assidqnews#news
‼️ ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহত
♦️ ভারতের পাঞ্জাব রাজ্যের তারন তারান জেলার আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হ… See more‼️ ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহত
♦️ ভারতের পাঞ্জাব রাজ্যের তারন তারান জেলার আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে পাকিস্তানি সূত্র ও বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
♦️ পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহতরা নিরস্ত্র বেসামরিক নাগরিক ছিলেন এবং সীমান্তের একটি চিহ্ন থেকে মাত্র কয়েক পা ভেতরে চলে যাওয়ার পর বিএসএফ তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়।
♦️ অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমে উদ্ধৃত বিএসএফ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, নিহতরা সন্দেহভাজন অনুপ্রবেশকারী ছিলেন এবং সতর্ক করার পরও তারা ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসায় গুলি চালানো হয়।
♦️ নিহতদের পরিচয় ও ঘটনার সঠিক পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে। ভারতীয় ও পাকিস্তানি পক্ষের বর্ণনায় গুরুত্বপূর্ণ পার্থক্য থাকায়, তারা কীভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন এবং বিএসএফ গুলি চালানোর আগে কী ঘটেছিল—তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।
সূত্র: এপি
#assidqnews#news#Asia#India#Pakistan
📌 মার্কিন এআই নীতির তথ্য পেতে চীনা হ্যাকারদের ফিশিং হামলা।
➡️ যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি, নিয়ন্ত্রণ ও প্রযুক্তি রপ্তানির বিধিনিষেধ নিয়ে কাজ করা ব্যক্তিদের লক্ষ্য করে ফিশিং হামলা চালিয়… See more📌 মার্কিন এআই নীতির তথ্য পেতে চীনা হ্যাকারদের ফিশিং হামলা।
➡️ যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি, নিয়ন্ত্রণ ও প্রযুক্তি রপ্তানির বিধিনিষেধ নিয়ে কাজ করা ব্যক্তিদের লক্ষ্য করে ফিশিং হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা।
এ জন্য তারা মার্কিন এআই বিশেষজ্ঞ ও সাবেক সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করেছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপয়েন্ট।
➡️ কৌশল হিসেবে হ্যাকাররা ভুয়া পরিচয়ে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়ে ই-মেইল পাঠাত। সেই ইমেইলে একটি লিংক সংযুক্ত থাকত। লিংকে ক্লিক করলে ব্যবহারকারী একটি নকল ওয়েবসাইটে প্রবেশ করতেন, যা মূলত তাঁদের গোপন পাসওয়ার্ড চুরির জন্যই তৈরি করা হয়েছিল। এই পুরো অভিযানে ১০ জনেরও কম ব্যক্তিকে টার্গেট করা হয়।
➡️ প্রুফপয়েন্টের ধারণা, কেবল প্রযুক্তিগত তথ্য চুরি করাই এই হামলার মূল লক্ষ্য ছিল না। বরং যুক্তরাষ্ট্র কীভাবে তাদের এআই নীতিমালা তৈরি করছে এবং এই প্রযুক্তির ওপর কী ধরনের নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে, সেই সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই ছিল হ্যাকারদের প্রধান উদ্দেশ্য।
সূত্র : রয়টার্স
#assidqnews#ai#china#usa#tech
📌 ৭ অক্টোবরের আগে ইসরায়েলকে রক্ষার বহু চেষ্টা করে ব্যর্থ হয় মিসর।
➡ ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার আগে মিসর একাধিকবার ইসরায়েলকে সতর্ক করেছিল যে, হামাস বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এ দাবী করেছে মার্… See more📌 ৭ অক্টোবরের আগে ইসরায়েলকে রক্ষার বহু চেষ্টা করে ব্যর্থ হয় মিসর।
➡ ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার আগে মিসর একাধিকবার ইসরায়েলকে সতর্ক করেছিল যে, হামাস বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এ দাবী করেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
➡️ প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কয়েক দিন আগে মিসরের গোয়েন্দা প্রধান সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছিলেন। এর আগেও জুন ও সেপ্টেম্বর ২০২৩-এ মিসরের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়।
মিসরীয় কর্মকর্তাদের দাবি, হামলার প্রায় ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত ইসরায়েলকে সতর্ক করা অব্যাহত ছিল।
তবে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে সতর্কবার্তা পাওয়ার কথা অস্বীকার করেছেন। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা হামলার বিষয়ে পাওয়া তথ্য তাকে যথাযথভাবে অবহিত করেননি।
➡️ ইসরায়েলপন্থী কোন কোন বিশ্লেষক মনে করেন, নেতানিয়াহু ইসরায়েলের উপর এই হামাসের আঘাত ইচ্ছাকৃত হতে দিয়েছেন, যেন সে বাহানায় তিনি গাযাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন।
তবে এতদিন পর্যন্ত এটাই সর্বজন স্বীকৃত যে, হামাসের এত বড় ও ব্যাপক অভিযানের কথা ইসরায়েলিরা ঘুর্ণাক্ষরেও কল্পনা করতে পারেনি।
#MiddleEast#assidqnews#gaza#Palestine#Israel
📌 দখলকৃত পশ্চিম তীরে নতুন করে ফিলিস্তিনি জমি ছিনিয়ে নিচ্ছে ইসরায়েল
➡️ দখলকৃত পশ্চিম তীরে জমির সীমানা নতুন করে নির্ধারণ করছে ইসরায়েলের বিশেষ দল 'ব্লু লাইন'।
এর মাধ্যমে ফিলিস্তিনিদের ভূমিকে ইসরায়েলি… See more📌 দখলকৃত পশ্চিম তীরে নতুন করে ফিলিস্তিনি জমি ছিনিয়ে নিচ্ছে ইসরায়েল
➡️ দখলকৃত পশ্চিম তীরে জমির সীমানা নতুন করে নির্ধারণ করছে ইসরায়েলের বিশেষ দল 'ব্লু লাইন'।
এর মাধ্যমে ফিলিস্তিনিদের ভূমিকে ইসরায়েলি 'রাষ্ট্রীয় জমি' বা খাস জমি হিসেবে নতুন করে তালিকাভুক্ত করা হচ্ছে, যা পরবর্তীতে সেখানে ইহুদি বসতি সম্প্রসারণের কাজে ব্যবহার করা হতে পারে।
➡️ ইসরায়েলের দাবি, এই দলটির কাজ হলো ঐতিহাসিক মানচিত্রের ভুলগুলো সংশোধন করা।
তবে ফিলিস্তিনি কর্মকর্তা ও জাতিসংঘের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত ইসরায়েলি রাষ্ট্রীয় সম্পদের পরিমাণই বাড়ানো হচ্ছে এবং চলতি বছরে এসে এই জমি দখলের গতি আরও বেড়েছে।
➡️ বেশ কয়েকটি গ্রামের ফিলিস্তিনি বাসিন্দাদের অভিযোগ, ইসরায়েল তাদের জমি দখল করে নিচ্ছে এবং ঐতিহ্যবাহী জলপাই গাছগুলো উপড়ে ফেলছে।
পশ্চিম তীরের 'এরিয়া সি' অঞ্চলে ইসরায়েলি নিয়ন্ত্রণ যত বাড়ছে, ফিলিস্তিনিদের নিজেদের জমিতে প্রবেশের অধিকার ততই সীমিত হয়ে পড়ছে।
সূত্র : আল জাজিরা
#Israel#Palestine#WestBank#AlJazeera#assidqnews
ফাঁস হলো ইরান-রাশিয়ার গোপন সহযোগিতার ‘মেগা পরিকল্পনা’
অর্থ, পারমাণবিক জ্বালানি, তেল-গ্যাস, উড়োজাহাজ শিল্প থেকে পরিবহন—বিভিন্ন খাতে ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে ৪৪ পৃষ্ঠার একটি রোডম্যাপ তৈরি করেছ… See moreফাঁস হলো ইরান-রাশিয়ার গোপন সহযোগিতার ‘মেগা পরিকল্পনা’
অর্থ, পারমাণবিক জ্বালানি, তেল-গ্যাস, উড়োজাহাজ শিল্প থেকে পরিবহন—বিভিন্ন খাতে ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে ৪৪ পৃষ্ঠার একটি রোডম্যাপ তৈরি করেছিল রাশিয়া। ২০২৪ থেকে ২০২৬ সাল মেয়াদের এ পরিকল্পনায় দুই দেশের সহযোগিতা দীর্ঘমেয়াদি ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নানা উদ্যোগের বিস্তারিত রয়েছে।
‘প্ল্যান ফর কো-অপারেশন বিটুইন দ্য রাশিয়ান ফেডারেশন অ্যান্ড দ্য ইসলামিক রিপাবলিক অব ইরান ফর ২০২৪-২০২৬’ শিরোনামের রুশ ভাষার নথিটি ‘অফিশিয়াল ব্যবহারের জন্য’ চিহ্নিত। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর রুশ পক্ষ এটি অনুমোদন করে। সম্প্রতি নথিটি হাতে পাওয়ার কথা জানিয়েছে ফক্স নিউজ ডিজিটাল। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা, কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রীয় কোম্পানিগুলোর দায়িত্ব এবং ২০২৬ সালের শেষ পর্যন্ত বিভিন্ন সময়সীমা এতে উল্লেখ করা হয়েছে।
♦️ নিজস্ব মুদ্রায় বাণিজ্য
দুই দেশের আর্থিক সহযোগিতা বাড়ানো রোডম্যাপটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পরিকল্পনা অনুযায়ী, ২০২৪ সালে দ্বিপক্ষীয় বাণিজ্যের ৬৮ শতাংশ নিজস্ব মুদ্রায় সম্পন্ন হওয়ার কথা ছিল। ২০২৬ সালের মধ্যে তা ৭১ শতাংশে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।
একই সঙ্গে নিজস্ব মুদ্রায় করেসপন্ডেন্ট ব্যাংক হিসাব বাড়ানো এবং আন্তসীমান্ত লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা ব্যবহারের সম্ভাবনা নিয়েও কাজ করার কথা রয়েছে। আর্থিক তথ্য আদান-প্রদানে স্বাধীন ব্যবস্থা ব্যবহারের কথাও বলা হয়েছে।
তবে নথিতে সরাসরি সুইফটকে পাশ কাটানো বা মার্কিন ডলারের আধিপত্য ভাঙাকে এসব উদ্যোগের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়নি।
এর বাইরে রাশিয়ার ‘মির’ ও ইরানের ‘শেতাব’ পেমেন্ট ব্যবস্থাকে যুক্ত করার উদ্যোগও এগিয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক বলেন, দুই দেশ দ্বিপক্ষীয় লেনদেন প্রায় পুরোপুরি নিজস্ব মুদ্রায় নিয়ে গেছে।
♦️ বুশেহরে রোসাটম
পারমাণবিক জ্বালানি খাতেও দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে জ্বালানি সরবরাহ ও কারিগরি সহায়তার দায়িত্ব রয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের। পাশাপাশি কেন্দ্রটির ২ ও ৩ নম্বর ইউনিটের নির্মাণকাজও সহযোগিতা পরিকল্পনার অংশ।
তেল-গ্যাস খাতেও রুশ অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। রোডম্যাপে ইরানের শাদেগান, কিশ ও নর্থ পার্স তেল-গ্যাসক্ষেত্রে সম্ভাব্য রুশ অংশগ্রহণের কথা বলা হয়েছে। কয়েকটি প্রকল্পের অর্থায়নের তথ্য নথিতে ‘গোপনীয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
♦️ ইরানে তৈরি হতে পারে রুশ বিমানের যন্ত্রাংশ
পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে উড়োজাহাজ খাতেও ইরানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করেছে মস্কো। রোডম্যাপে রুশ বিমানের কোন কোন যন্ত্রাংশ ইরানে মেরামত বা উৎপাদন করা সম্ভব, তা নির্ধারণ এবং সক্ষম ইরানি প্রতিষ্ঠান শনাক্ত করার নির্দেশনা রয়েছে।
রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ইরানি প্রতিষ্ঠানগুলোর সনদ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে ইরানে রুশ বিমানের যন্ত্রাংশ উৎপাদন ইতিমধ্যে শুরু হয়েছে—এমন তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
♦️ পারস্য উপসাগর পর্যন্ত পরিবহন যোগাযোগ
পরিবহন খাতেও বড় পরিকল্পনা রয়েছে রাশিয়া ও ইরানের। রোডম্যাপে আজারবাইজান সীমান্ত থেকে ইরানের ভেতর দিয়ে পারস্য উপসাগরের বন্দরগুলোর দিকে রুশ মানের রেলপথ তৈরির প্রস্তাব রয়েছে।
এর পাশাপাশি আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডরের গুরুত্বপূর্ণ ‘অনুপস্থিত সংযোগ’ হিসেবে পরিচিত প্রায় ১৬২ কিলোমিটার দীর্ঘ রাশত-আস্তারা রেলপথের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের মে মাসে প্রকল্পটির প্রকৌশল জরিপ শুরু করে রাশিয়া ও ইরান।
দুই দেশ ২০২৫ সালের জানুয়ারিতে একটি ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্ব’ চুক্তিতেও সই করে। ওই চুক্তিতে পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণের কথা রয়েছে।
তবে ২০২৪ সালে তৈরি রোডম্যাপটির সব প্রকল্প বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা নথিটি থেকে নিশ্চিত হওয়া যায় না। পরবর্তী সময়ে প্রকাশ্যে আসা তথ্য থেকে দেখা যায়, পরিকল্পনায় থাকা বেশ কয়েকটি উদ্যোগের অগ্রগতি হয়েছে।
সূত্র: ফক্স নিউজ ডিজিটাল
#assidqnews#iran#Russia news
Log In to leave a comment.