Grok (AI টুল) X এ ফ্যাক্ট চেকিং এর জন্য ব্যবহৃত হয়। এটি X নিজেই প্রভাইড করে। Grok মূলত বিভিন্ন পোস্ট এবং দাবির সত্যতা যাচাই করে থাকে। এর কাজ করার প্রক্রিয়া কিছুটা এরকম:
ক। কন্টেন্ট অ্যানালাইসিস: Grok নিজে / ইউজার রিকোয়েষ্ট পেলে পোস্টগুলিকে স্ক্যান করে এবং কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর দাবী খুঁজে বের করে। এটি বিভিন্ন খবর, ছবি বা ভিডিওতে থাকা দাবিগুলির দিকে নজর দেয়।
খ। ফ্যাক্ট-ভেরিফিকেশন অ্যালগরিদম: Grok দাবিগুলোকে ভালোভাবে যাচাই করার জন্য বিভিন্ন বিশ্বাসযোগ্য ডাটাবেস, নিউজ সোর্স, সরকারি বিবৃতি বা বৈজ্ঞানিক গবেষণার সাথে ক্রস চেক করে। যদি কোনো খবর বা ছবি আগে ফ্যাক্ট চেক হয়ে থাকে, Grok তা বের করতে পারে।
গ। কনটেক্সটুয়াল আন্ডারস্ট্যান্ডিং: Grok শুধু তথ্যের সত্যতা যাচাই করে না, বরং এটি সেই দাবী বা পোস্টের প্রসঙ্গও বুঝতে চেষ্টা করে। যেমন, কোনো ভাইরাল ছবি বা সংবাদ শেয়ার করলে, Grok দেখতে চায় সেটি আসল তথ্যের সাথে মিলে কিনা এবং সেই তথ্যের সোর্স কতটা বিশ্বাসযোগ্য।
ঘ। ইউজার ফিডব্যাক এবং ট্রান্সপারেন্সি: Grok অনেক সময় ব্যবহারকারীদের মিথ্যা বা বিভ্রান্তিকর কন্টেন্ট ফ্ল্যাগ করার সুযোগ দেয়। এই ফিডব্যাক Grok কে আরও সঠিক করতে সাহায্য করে।
ঙ। অটোমেটেড এবং হিউম্যান কলাবোরেশন: Grok প্রধানত AI ব্যবহার করে তবে কিছু জটিল দাবী ফ্যাক্ট চেক করার জন্য হিউম্যান ফ্যাক্ট চেকারদের সাহায্য নিতে হয়।
ফেসবুক এমন কোন টুলস সামনে আনবে কিনা? আনলেও কবে আনবে? জানা যায় নি।
অটোমেটেড এআই-ড্রাইভেন ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করবো ভাবছিলাম কিন্তু এর জন্য ফেসবুক নিজে এটি সামনে আনবে কিনা - একটি বড় ফ্যাক্টর।
এ ব্যাপারে কোন পরামর্শ থাকলে দিতে পারেন।
Apr 25, 2026, 11:27 pm · 49 Views · Public
Leave a Comment
Login to leave a comment.