ববি হাজ্জাজ ইসলামী শরীয়াহ নিয়ে উল্টাপাল্টা কথা বলার পর, ইসলামী দলগুলোর ছাত্র সংস্থাগুলো চুপ ছিল। এমনকি নিয়মিত বিরতিতে যে, ইসলামী শরীয়াহ নিয়ে সেকুলারদের পক্ষ থেকে অপপ্রচার, অপবাদ এবং ভুল তথ্য ছড়ানো হয়, সেগুলোর বিপরীতে এসব ইসলামী ছাত্র সংস্থাগুলোর কোনো সিস্টেমেটিক কার্যক্রম আমাদের চোখে বলতে গেলে পড়েই না। তারা গোপণে এসবের প্রতিরোধ করে কিনা সেটাও স্পষ্ট না।
অথচ ঢাবিকে নিয়ে ববি হাজ্জাজের মন্তব্য নিয়ে তাদের খুব দ্রুত বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাতে দেখছি। বিষয়টা খুবই দুঃখজনক এবং হাস্যকরও বটে।
ববি হাজ্জাজরা মন্ত্রী, ঢাবির অবস্থা খারাপ হলে ভালো করার উদ্যোগ নেয়ার দায়িত্ব তো তাদের। তার তো অভিযোগ করার কথা না, বরং তার কাছে অভিযোগ করার কথা।
আবার এদিকে ইসলামী ছাত্রদলগুলো, নামের সাথে ইসলাম রেখেছে, অথচ ইসলামের কোর ইস্যুগুলো নিয়ে যখন সেকুলাররা বিভ্রান্তি ছড়ায়, মনে হয় যেনো তারাও সেকুলারদের সাথে একমত। কারণ সেই বিভ্রান্তিগুলোর খন্ডন তারা করে না। নাকি খন্ডন করার যোগ্যতাও তারা হারিয়ে বসেছে, কে জানে!
যার যে দায়িত্ব কিংবা যারা নিজেকে যে দায়িত্ব নিয়োগ দিয়েছে, তারা তা পালন করছে না দেখেই তো আমাদের সামগ্রিক উন্নতি স্থবিরতায় রূপ নিয়েছে।
© Bearded Bengali
Ad
Ad
Comments
Total Comments: 0
No comments yet.
Leave a Comment
Login to leave a comment.