“বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে- বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ ও হাদিস চষে” - নজরুল ইসলাম।
অথচ নজরুল নিজে কিন্তু সারাজীবন কত গান-কবিতা লিখে গেছে নারীদের নিয়ে। লতুপুতু নিজে করলে দোষ নাই, অথচ তালাকের মাসা'য়ালা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসা'য়ালা নিয়ে প্রশ্ন তোলাটা কতটা অবান্তর, চিন্তা করেন একটু। নারীদের নিয়ে ভাবনা তার, কত সময় সে নষ্ট করেছে নারীর শরীর সৌন্দর্য, আরো কতকিছু নিয়ে কল্পনা করে সেগুলো নিয়ে আবার লেখালেখি করে, সেগুলো প্রচার-প্রসার করার মাধ্যমে। সে নারী বিষয়ে অবসেসড, অথচ কি সুন্দরে চাপায়া দিলো হুজুরদের ঘাড়ে দোষ! -_-
নজরুলের মত এখনো কিছু ভাই-বোনদের দেখি, তারা একই রকম কথা বলে। তারা বলে, "আমাদের ধর্ম হয়ে গেছে নারীর ওপর বিধিনিষেধ আর দয়িত্ব কর্তব্য কেন্দ্রীক।" মোটেও তা নয়। কারণ পুরুষদের নাহী আনিল মুনকার করতে বললেও, তারা বলে ইসলাম এত কঠিন না। এখান জাস্ট নারী ইস্যু নিয়ে স্ট্যান্টবাজি করতেসে। আমরা তো আরো অনেক অনেক কিছু নিয়েই কথা বলি। বরং তোমরাই এত ইস্যু নিয়ে বলো না, ইন্টারেস্ট ফিল করো না। তোমারই বরং নারী ইস্যু পেলে সেটা নিয়ে ঝামেলা শুরু করো।
আমাদের বলা হয়েছে, তোমরা তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ! আমার কাছের মানুষগুলো নারী। আমার পরিবারই তো নারীদের দিয়ে তৈরী। আমি তাদের ব্যাপারে কনসার্ন থাকবো সর্বোচ্চ। তাদের বিষয়ে আমার সেন্সিভিটি থাকবে সর্বোচ্চ। তাদের দ্বীন শিক্ষা দেয়ার দায়িত্ব আমার। আমি কি তাদের শেখাবো না কি থেকে সতর্ক থাকবে, কি থেকে না? অবশ্যই! কিন্তু আজকাল কথিত স্যিউডো ইসলামিস্টরা এসেছে এগুলো নিয়ে টিটকারী করতে।
তারাই নারী রিলেটেড ইস্যুতে ট্রিগার্ড হয়। অথচ নিজেদের দূর্বলতা চাপিয়ে দেয় আরেকজনের উপর। জাহিলি যুগের মত নিজেদের শো-অফ করে বেড়িও না এসব কি খাস কেন বিধান? স্বামীর আনুগত্য করতে হবে এগুলো খাস কোন বিধান? বরং এগুলো সবই আম বিধান। কিন্তু এদের কথা শুনলে মনে হয়, নুসুস দ্বারা নির্দেশিত বিধানগুলো তথাকথিত পুরুষবাদী হুজুরদের তৈরী!
বরং তোমরা উটপাখির মত সমস্যাকে সরাসরি ফেইস করার বদলে আজাইরা মনভোলানো কথা বলে সমস্যা আরো বৃদ্ধি করছো। যারা সমাধানের চেষ্টা করছে, তাদের দিকে আঙ্গুল তুলে, তাদের সাহায্য না করে, যারা সমস্যাগুলো সৃষ্টি করছে, তাদের সুরে কথা বলছো। তোমাদের কি বিবেক বুদ্ধি নেই, নাকি আল্লাহকে ভয় করো না?
© Bearded Bengali
Ad
Ad
Comments
Total Comments: 0
No comments yet.
Leave a Comment
Login to leave a comment.