Avatar মোঃ আব্দুর রাকিব

কুমিল্লায় টিসিবির পণ্যে কেজিতে দেওয়া হচ্ছে ১০০ গ্রাম কম

রমজান উপলক্ষে কুমিল্লা নগরীর বিভিন্ন পয়েন্টে স্বল্পমূল্যে বিতরণ করা হচ্ছে টিসিবির পণ্য। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এসব মালামাল নিচ্ছেন নিম্ন আয়ের মানুষ। তবে ক্রেতাদের পণ্য কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতি কেজিতে ১০০ গ্রাম, ২ কেজিতে ২০০ গ্রাম ও আধা কেজিতে প্রায় ৫০ গ্রাম কম দেওয়া হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় নগরীর রেসকোর্স এলাকায় ফারুক স্টোরের স্বত্বাধিকারী পারভিন আক্তারের অধীন টিসিবি পণ্য বিতরণের ট্রাকে এমন চিত্র দেখা যায়। যেখানে ডিজিটাল স্কেলের সাহায্যে ওজন মাপা হলেও প্রতিটা পণ্যে দেওয়া হয়েছে কম।

রমজান উপলক্ষে টিসিবি মোট পাঁচ জাতীয় পণ্য দিয়ে আসছে। যার মধ্যে আছে চিনি ১ কেজি, মশুর ডাল ২ কেজি, বুট ১ কেজি, তেল ২ কেজি ও খেজুর ৫০০ গ্রাম।

পণ্যের ওজন কম দেওয়ার অভিযোগ পাওয়ার পর কয়েকজন ক্রেতার পণ্য পরিমাপ করে দেখা হয়।তখন দেখা যায়,তাদের সবাইকেই পণ্য কম দেওয়া হয়েছে।এ বিষয়ে টিসিবির ডিলার পারভিন আক্তার বলেন,আমরা ইচ্ছাকৃতভাবে পণ্য কমিয়ে দিইনি।মাপের সময় হয়তো ভুলে কম হয়ে গেছে।আমি এই কাজে নিয়োজিত সবাইকে বলে দিয়েছি আর কোনো মাপে যেন ভুল না হয়।

Feb 21, 2026, 10:04 pm · 65 Views · Public
Like (0) - Comment - Share - Translate to English - More
Ad

Leave a Comment

Login to leave a comment.

Ad

Comments

Total Comments: 0

No comments yet.