Avatar মোঃ আব্দুর রাকিব

যে ছেলেটা সারা বছর সিগারেট খায়, রমাদানে ছেড়ে দেয় - তাকে বিদ্রুপ না করে উৎসাহ দিন।এক মাসের জন্য ভদ্র হয়ে গিয়েছে' না বলে 'সারাবছর এমনই থাকুক' বলে তাকে এগিয়ে দিন।

যে মেয়েটা সারাবছর সালাতের ব্যাপারে উদাসীন থাকে আর রমাদানে তাহাজ্জুদ পড়তে চায়, তাকেও উৎসাহ দিন। যেন এক মাসের পরিবর্তন তাকে সারা বছরের জন্য পালটে ফেলে।

যে মানুষটা সারাবছর ভিডিও, মুভি, গানে কাটিয়ে দেয় আর রমাদানে অন্যদেরও নিষেধ করে, তাকে 'হুঁহ! বেশি বুযুর্গ হয়ে গেছে' না বলে 'মা শা আল্লাহ' বলুন।

*মনে রাখা উচিত, রমাদান আসেই বদলে দিতে।* গুনাহগার মুমিনের অন্তরকে ছেঁকে পরিশুদ্ধ করতে। পরিবর্তন হোক ইতিবাচক।

লেখা : ফারহীন আল মুনাদী

Post Image Feb 22, 2026, 11:22 pm · 122 Views · Public
Like (0) - Comment - Share - Translate to English - More
Ad

Leave a Comment

Login to leave a comment.

Ad

Comments

Total Comments: 0

No comments yet.