Avatar মোঃ আব্দুর রাকিব

আমাদের ভাইদের, যারা নিজেদের সুন্নী দাবী করি - তাদের একটা সমস্যা আছে। বলেন তো কি?

আজ যদি আমীর হাইবাতুল্লাহ শহীদ হতেন, তার সমর্থকরা ছাড়া বাকিরা কি তার শাহাদাত নিয়ে তেমন একটা এ্যাকটিভিসম করতেন?

আমার মনে হয় না, খুব বেশী মানুষ করতেন। তাদের কাছে এটা ক্ষ্যাত লাগবে। হ্যাঁ, তাদের অনেকেই হয়ত আমীর হাইবাতুল্লাহকে ভালে মানুষ মনে করেন, কিন্তু তবুও তারা তাকে প্রমোট করবেন না।

যেমনটা আমীর মোল্লা ওমারের যে লিগেসি, অনেকেই তাকে ভালো মনে করেন, কিন্তু কয়জন প্রমোট করেন? কিংবা শাইখ আযযামের কথা বলা যায়। বিভিন্ন সময় দেখা যায় ওনাকে নিয়ে অনেকের দরদ উথলে পড়ে। অথচ তারা কখনোই শাইখের নির্দেশনাগুলো প্রমোট করে না।

কিন্তু খামেনী কিংবা অন্য কোনো রাফিযী নেতাদের ক্ষেত্রে দেখেন, শিয়ারা কিন্তু তাদের সেলিব্রেট করে। অথচ তারা সংখ্যায় কম। তার উপর সুন্নী ঘরে জন্মানো অনেকে তাদের সেলিব্রেট করে। তারা কিন্তু ভাবে না যে, এরা বিভিন্ন সময় সুন্নীদের উপর নিকৃষ্ট ধ্বংসযজ্ঞ চালিয়েছে৷ এগুলোকে একপাশে সরিয়ে রেখে তার আমরিকার যুলুমের বিরুদ্ধে তাদের প্রতিরোধকে সেলিব্রেট করতে দ্বিধাবোধ করে না। এর মাধ্যমে তারা বিষয়টাকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে পারে। এজন্য দেখা যায় যে, শিয়া না হয়েও অনেক সুন্নী তাদের প্রতি অনুরক্ত হয়ে পড়ে। এটা তাদের এ্যাকটিভিসমের ফসল। তারা চেষ্টা করছে, এর ফলাফল পাচ্ছে। আপনি করছেন না, তাই পাচ্ছেন না।
© Bearded Bengali

Mar 1, 2026, 10:07 pm · 92 Views · Public
Like (0) - Comment - Share - Translate to English - More
Ad

Leave a Comment

Login to leave a comment.

Ad

Comments

Total Comments: 0

No comments yet.