Avatar মোঃ আব্দুর রাকিব

সন্ধ্যায় কোর্ট থেকে বের হয়ে রিকশা খুঁজছি বাসায় যাওয়ার জন্য। দুয়েকটা দেখার পরে একটা অটো আসলো হাত দেখালাম, দাঁড়ালো।

আমাকে নিতে সম্মত হলো কিন্তু ড্রাইভারের পাশে দেখলাম ৭/৮ বছরের এক মেয়ে শিশু বসে আছে। শিশুটার পরিচয় জানতে চাইলে জানালো "তার মেয়ে"।

আমি বললাম " মেয়েকে ঢাকা শহরটা ঘুরে দেখাচ্ছো বুঝি?" তার উত্তর আসার আগেই আমি বলতে থাকলাম " ভালো, খুব ভালো উদ্দ্যোগ, এতে মেয়েটা আনন্দ পাওয়ার পাশাপাশি ঢাকা শহর সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে তাছাড়া বাবার পেশা সম্পর্কেও একটা পরিষ্কার ধারনা হবে"।

ড্রাইভার এইবার যা বললো তাতে আমিও একটা মারাত্মক অসহায়ত্ব বোধ করলাম।

সে বলল "স্যার আপনি যা বলছেন তার কিছুইনা, প্রথমে মাইয়া আমার একটু আনন্দ পেলেও এখন কয়েক ঘন্টা ধরে সে আর রিকশা ভ্রমনটা তেমন আর উপভোগ করছেনা,অনেকটা বাধ্য হয়েই তাকে আমি গাড়িতে বসাইয়া রাখছি,

তার মায়ে কাজে গেছে বাসায় কেউ নাই, মেয়েটারে বাসায় একা একা রাখতে ডর লাগতাছিল তাই সাথে নিয়া আসছি নিরাপত্তার অভাবে।"মাইয়া সন্তান এখন খুব অনিরাপদ, আমার সাথে গাড়িতে ঘুরতে কষ্ট অইবো কিন্তু জানটা তো অন্তত বাঁচবে আমার মাইয়াটার।"

-সংগৃহীত

Post Image May 22, 2026, 1:51 pm · 91 Views · Public
Like (8) - Comment - Share - Translate to English - More
Ad

Leave a Comment

Login to leave a comment.

Ad

Comments

Total Comments: 6

Avatar

As-sidq News : দেশটা অনিরাপদ,,

May 22, 2:00 pm - [Report]
▶ 1 reply
Avatar

Shanto Islam : 🥺

May 22, 2:33 pm - [Report]
▶ 1 reply
Avatar

Grase Muleedoy: Hmmmmm... So touching

May 22, 2:42 pm - [Report]
▶ 1 reply